কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ১২:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শুক্রবার (১০ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী, বাজি, চিংড়ি মাছের রেনু, জিরা, গরু, বাসমতি চাল, ফুসকা, কফি, রেডবুল এনার্জি ড্রিংকস, ব্লেজারের কাপড়, একোরিয়াম মাছ এবং মাদকদ্রব্য হিসেবে ইস্কাফ সিরাপ ও মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১,০৭,৬৭,৪২০ টাকা। এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষণ করা হবে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই লক্ষ্য বাস্তবায়নে সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কপিরাইট ©বাংলাদেশ সংবাদপত্র সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন