হাদি মোবাইল গ্যালারি এন্ড টেলিকম”-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ৮:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল বাজারে “হাদি মোবাইল গ্যালারি এন্ড টেলিকম”-এর শুভ উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সিংগারবিল বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলামের দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবলীগ জামাতের সিংগারবিলের আমির মোহাম্মদ হোসেন মিয়া, আরটিভি আখাউড়া প্রতিনিধি সাংবাদিক সাদ্দাম হোসেন, সাংবাদিক এস এম টিপু চৌধুরী, এনটিভি অনলাইনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক শাহনেওয়াজ শাহ, শামিম ওসমানী গনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও স্থানীয়রা।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদ মিয়া, মনা মিয়া, সাইমন মিয়া, সম্রাট মিয়াসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাংবাদিক মোহাম্মদ কেফাইতুল ভূঁইয়া জানান, বিজয়নগরে উন্নতমানের মোবাইল ও মোবাইল সামগ্রীর দোকান তুলনামূলক কম থাকায় সাধারণ মানুষকে আখাউড়া বা ব্রাহ্মণবাড়িয়া যেতে হয়। এই সমস্যা সমাধানে তিনি সিংগারবিল বাজারে আধুনিক ও বিশ্বস্ত সেবা নিয়ে “হাদি মোবাইল গ্যালারি এন্ড টেলিকম” চালু করেছেন।

তিনি আরও জানান, এখানে সকল ব্র্যান্ডের স্মার্টফোন, আইফোন ও মোবাইল এক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যাবে। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য সহজ কিস্তিতে মোবাইল কেনার সুযোগ এবং উন্নতমানের সেবা প্রদান করা হবে।
তিনি সকলকে প্রতিষ্ঠানে এসে সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

কপিরাইট ©বাংলাদেশ সংবাদপত্র সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন