ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্যাস সংকট নিরসন আন্দোলনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কাউতলী নাওমি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা তীব্র গ্যাস সংকটে ভুগছেন, যা জনজীবনকে চরমভাবে ব্যাহত করছে। এ পরিস্থিতির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১ মে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামেল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া, দ্রুত সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হলে বৃহত্তর পরিসরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শেখ হাফিজুল্লাহ (হাফিজ), নাসির আহমেদ, নুরুল ইসলাম আরিফ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, মাহ্ফুজুর রহমান পুস্প, হারিস আহমেদ, ডাঃ আজাদ, বিপ্লব আহমেদ আনু, এডঃ দেলওয়ার হোসেন, সোহেল নজির আহমেদ, মীর রিয়াদ, আক্তার, সাঈদ আব্দুল্লাহ হিমুসহ প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ১০:৪০ অপরাহ্ণ