ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় টিকিট কালোবাজারি, অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টারের সামনে ইন্টেলিজেন্স তথ্য ও সহযোগিতার ভিত্তিতে উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুল হাকিম (৪৮) ও কালু মিয়া (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন
১. আব্দুল হাকিম (৪৮), পিতা: দানু মিয়া, মাতা: সাজেদা বেগম, সাং- কলেজপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
২. কালু মিয়া (৩৮), পিতা: মৃত সাচ্চু মিয়া, মাতা: কহিনুর বেগম, সাং- উত্তর মৌড়াইল, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তীতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রসিকিউশন দাখিল করা হলে পেনাল কোড-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক উভয় আসামিকে ২৫০ টাকা করে জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রেলওয়ে পুলিশ সুপার সিলেট রেঞ্জ জন্নাত আফরোজ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শাকিল জাহান, রেলওয়ে পুলিশ ফর ইনচার্জ শাহ আলম এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে কাজ করা সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী সহ আইনশৃঙ্খলা বাহিনী।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা নিশ্চিত ও টিকিট কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ৪:৪৩ অপরাহ্ণ